নগর উন্নয়ন
মুন্সীগঞ্জ পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়নে দ্বিতীয় পরামর্শ সভা অনুষ্ঠিত
মুন্সীগঞ্জ পৌরসভার সুপরিকল্পিত ও টেকসই নগর অবকাঠামো নিশ্চিত করতে মহাপরিকল্পনা (মাস্টার প্ল্যান) প্রণয়ন প্রকল্পের দ্বিতীয় পরামর্শকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মো. কামরুজ্জামান। আধুনিক ও জনকল্যাণমুখী এই মহাপরিকল্পনা বাস্তবায়নে স্থানীয় বাস্তবতা ও নাগরিক সুবিধাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার তাগিদ দেওয়া হয়।
খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন বিএনপি নেতা এস এম শফিকুল আলম মনা
খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (খুলনা ডেভেলপমেন্ট অথরিটি) নতুন চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন এস এম শফিকুল আলম মনা। দায়িত্ব গ্রহণের পর তিনি খুলনাকে আধুনিক, পরিকল্পিত ও বাসযোগ্য নগরীতে রূপান্তরের অঙ্গীকার ব্যক্ত করেন।
রাজশাহীকে বাসযোগ্য ও দুর্নীতিমুক্ত শহর গড়ার প্রত্যয় আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইটের
রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) নবনিযুক্ত চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট রাজশাহীকে একটি আধুনিক, নাগরিকবান্ধব, বাসযোগ্য ও দুর্নীতিমুক্ত শহর হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন। দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।